Safwan Global Trade
আমরা পণ্য খুঁজে কিনি, শিপিং করি এবং ডোর টু ডোর ডেলিভারি দিই। বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সোর্সিংয়ের পুরো কাজ এক জায়গায়।
পণ্য খোঁজা থেকে আপনার ঠিকানায় পৌঁছানো পর্যন্ত, চারটি সেবা এক ছাদের নিচে।
বিশ্বস্ত সরবরাহকারী খুঁজে বের করা, মান যাচাই এবং সেরা দামে পণ্য কেনা।
কাগজপত্র, কাস্টমস ক্লিয়ারেন্স ও লজিস্টিকস সাপোর্ট।
জরুরি পণ্য এয়ারে, বড় চালান জাহাজে।
সরবরাহকারীর গুদাম থেকে আপনার ঠিকানা পর্যন্ত পুরো দায়িত্ব আমাদের।
ছোট বা বড়, প্রতিটি অর্ডারে একই যত্ন।
সোর্সিং, শিপিং ও ডেলিভারির জন্য আলাদা এজেন্ট খুঁজতে হবে না।
পণ্যের দাম, শিপিং ও অন্যান্য খরচ আগেই জানিয়ে দিই।
মাঝের বাড়তি খরচ কমিয়ে ভালো দাম পাওয়ার চেষ্টা করি।
আপনার ব্যবসার প্রয়োজন বুঝে পণ্য আনাই আমাদের কাজ।
চারটি সহজ ধাপ।
কী পণ্য, কত পরিমাণ ও বাজেট কত, আমাদের জানান।
সরবরাহকারী বেছে দাম ও সময়ের হিসাব দিই।
আপনার সম্মতিতে পণ্য কিনে পাঠাই।
কাস্টমস শেষে আপনার দরজায় পৌঁছে দিই।
প্রধান সোর্সিং দেশসমূহ এবং বিশ্বব্যাপী আমাদের বিস্তৃত নেটওয়ার্ক।












আমাদের বিশ্বস্ত সেবায় সন্তুষ্ট ব্যবসায়ীদের অভিজ্ঞতার গল্প।
"চীন থেকে ইলেকট্রনিক্স আইটেম সোর্সিং নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। সফওয়ান গ্লোবাল ট্রেড একদম ঠিকঠাক কাস্টমস ক্লিয়ার করে ঢাকা গুদামে পৌঁছে দিয়েছে।"
প্রোপ্রাইটর, গ্যাজেট জোন
"জাপান থেকে অটো পার্টস আনার সময় সঠিক খরচের হিসাব দেওয়া এবং ডোর টু ডোর টাইমলি ডেলিভারি দেওয়ার জন্য শাকিল ভাইকে ধন্যবাদ।"
ব্যবস্থাপনা পরিচালক, হাসান অটোস
"কোরিয়া থেকে কসমেটিকস ইমপোর্টে এদের ডোর-টু-ডোর সার্ভিস বেশ নির্ভরযোগ্য। কোনো হিডেন চার্জ ছিল না, কোটেশন অনুযায়ীই পেয়েছি।"
প্রতিষ্ঠাতা, গ্ল্যামার বিউটি
ফোন বা ইমেইলে পণ্যের নাম, পরিমাণ ও বাজেট জানান। আমরা সোর্সিং করে কোটেশন পাঠাব।
মূলত চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডসহ বিশ্বের ১২টি দেশ থেকে।
সরবরাহকারীর কাছ থেকে পণ্য নিয়ে শিপিং ও কাস্টমস শেষে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো দায়িত্ব আমরা নিই।
প্রয়োজন অনুযায়ী আকাশপথে বা সমুদ্রপথে। কোন পথ ভালো, কোটেশনের সময় জানিয়ে দেব।
আপনার ব্যবসার যেকোনো প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ফর্ম পূরণ করে WhatsApp-এ মেসেজ পাঠান।